উত্তপ্ত মোল্লাকান্দি; পাল্টাপাল্টি হামলায় অাহত ৩
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউপির কংসপুরা গ্রামে ও চরডুমুরিয়া বাজারে গত সোমবার সকালে হামলা-পাল্টা হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারির সমর্থক বৃদ্ধ মনু মিয়া ও শরীফ নামের দু’জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী জানান, কংসপুরা গ্রামের তার সমর্থক মনু মিয়া ও শরীফ সোমবার সকালে বাড়ি থেকে চরডুমুরিয়া বাজারে যান।
এ সময় প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও আওয়ামী লীগ নেতা ফরহাদ খানের লোকজন তাদের মারধর করে।
অপরদিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ খান জানান, চরডুমুরিয়া গ্রামের তার এক সমর্থক রাজমিস্ত্রির কাজ করতে কংসপুরা গ্রামে গেলে প্রতিপক্ষ তাকে মারধর করে। এর জের ধরে চরডুমুরিয়া বাজারে ফের সংঘর্ষ বাধে।







