ইতালিতে চার দিনের ব্যবধানে মুন্সিগঞ্জের ৩ প্রবাসীর মৃত্যু
520

মুন্সিগঞ্জ, ১ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে চার দিনের ব্যবধানে মুন্সিগঞ্জ জেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সন্তান সাকিবুল ইসলাম (২৩) ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে রাতের ঘুমের মধ্যো স্ট্রোক করে মারা যান।

একই দিন দীর্ঘদিন অসুস্থ থাকা মুন্সিগঞ্জ সদর উপজেলার মামাসার গ্রামের সন্তান দেলোয়ার হোসেনও নাপালিতে মৃত্যুবরণ করেন।

তিনি ২০০৭ সাল থেকে ইতালিতে বসবাস করছিলেন এবং কোভিড পরবর্তী সময়ে প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান তার সঙ্গে নাপালিতে থাকতেন।

এর আগে, ২৮ অক্টোবর রোম শহরে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের ইকবাল দেওয়ান (৩৮) কর্মস্থলে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এদিকে, ইতালিতে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ