আলুর আবাদে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে : কৃষিমন্ত্রী
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমানে বছরে এক কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদন হচ্ছে। দেশে চাহিদা রয়েছে ৬০-৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে চাহিদা কম। সে জন্য বিদেশে চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে নিরলস কাজ করছে। মন্ত্রী গতকাল নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ আলু উৎপাদন খামার পরিদর্শন শেষে এ কথা বলেন।
110
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমানে বছরে এক কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদন হচ্ছে। দেশে চাহিদা রয়েছে ৬০-৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে চাহিদা কম। সে জন্য বিদেশে চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে নিরলস কাজ করছে।
মন্ত্রী গতকাল নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ আলু উৎপাদন খামার পরিদর্শন শেষে এ কথা বলেন।





