আওয়ামী লীগ জনগণের দল, জনগণের কল্যাণের জন্যই আওয়ামী লীগের জন্ম- সাংসদ এমিলি
114

মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবীর মধ্যে যে সকল রাষ্ট্রপ্রধান অত্যন্ত সফল ও সুন্দরভাবে দেশ চালাচ্ছেন তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা অন্যতম। তাকে অনুসরণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সার্বক্ষণিক জনগণের পাশে থেকেছে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের কল্যাণের জন্যই আওয়ামীলীগের জন্ম।

আজ সোমবার (৭ জুন) লৌহজং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমিলি বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে। এখন জনগণকে সুশাসন দেয়ার জন্য আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। প্রতিটি এলাকায় কেউ যেন নির্যাতন জুলুমের শিকার না হয়। এ বিষয়ে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। মানুষের যে কোন দুর্যোগে, যেকোনো সমস্যায় মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করতে হবে। করোনাকালীন সময়ে নেতাকর্মীদের চলাফেরায় আরো গভীর ও ব্যাপকভাবে জনগণের পাশে থেকে তাদেরকে সচেতন করার গুরুত্বারোপ করেন।

লৌহজংয়ের ঘোরদৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য রফিক ঢালি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শামসু হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন প্রমূখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ