আইসিইউতে অবস্থা অপরিবর্তিত আব্দুল হাইয়ের, দেখতে ছুটে এলেন গয়েশ্বর চন্দ্র রায়
৩৬২

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল হাইয়ের ছোট ভাই ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, তাঁর জ্যেষ্ঠ সন্তান মো. ইফতেখারুল আলম রিপন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মুজিবর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হাই দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

আব্দুল হাই মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও মুন্সিগঞ্জবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর আশু আরোগ্যের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ