৮ম পে-স্কেল পূর্ণবহালের দাবিতে মুন্সীগঞ্জে শিক্ষক কমিটির পূর্ণদিবস কর্মবিরতি
119

সানিয়াৎ আব্দুল্লাহঃ ৮ম পে-স্কেল পূর্ণবহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের সাধারণ শিক্ষা (বিসিএস) এর শিক্ষক কমিটি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।

আজ ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস বর্জন সহ বিভিন্ন পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি পালন এর বিষয়ে শিক্ষার্থীরা পূর্বে থেকে না জানার কারনে বিশেষ করে দূর থেকে ক্লাস করতে আসা শিক্ষার্থীরা কঠিন ভোগান্তিতে পড়েন।

শিক্ষক কমিটির উদ্যোগে কর্মবিরতির বিভিন্ন যৌক্তিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন আন্দোলন কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হান্নান খন্দকার, সহকারি অধ্যাপক আবু আহসান চঞ্চল, মাহাবুব খন্দকার, সহযোগী আধ্যাপক সিরাজুল হক প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ