৭বছর ধরে রমজানে পথশিশুদের ইফতার করান মুন্সিগঞ্জের এক ছাত্রলীগ নেতা
153

নাদিম মাহমুদঃ মুন্সিগঞ্জে এতিম ও পথশিশুদের জন্য বিগত বছরগুলোর মত এবারও মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও রোজায় এ আয়োজন করেন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।

মালেকুন মাকসুদ বিপুল জানিয়েছেন, মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ রোজা পর্যন্ত চলবে এ ইফতার আয়োজন।

জানা গেছে, পথশিশুরা সাবেক এ ছাত্রলীগ নেতার কাছে এসে বাবা মায়ের আদর পেয়ে থাকে। তিনি সবসময় এদের অাগলে রাখেন। তাই সকল পথশিশুরা মালেকুন মাকসুদের অফিসের কাছেই বসে থাকে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল বলেন, এ সকল শিশুদের কারও বাবা মা নেই এবং কারও বাবা-মা থেকেও নেই। তাই দীর্ঘ ৭ বছর যাবত আমি তাদেরকে এভাবে আশ্রয় দিয়ে যাচ্ছি। শিশুরা সারা দিন আমার কাছে কাছে থাকে। আর রাতে যার যার গন্তব্যে চলে যায়। সকাল হলেই আমার দোকানের কাছে এসে বসে থাকে।

তিনি বলেন, প্রতি বছরেই রোজায় ‘দান-সদকা মানুষের অপমৃত্যু হতে রক্ষা করে’ এই শ্লোগানে উন্মুক্ত ইফতারের আয়োজন করে থাকি। এখানে এতিম পথশিশুদের সাথে সকল শ্রেণি পেশার মানুষ ইফতারে অংশ নেয়।

এই ইফতারে সার্বিক সহযোগিতা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুন্সিগঞ্জ জেলা ইউনিটের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অানিসুজ্জামান অানিস এর ছোট ছেলে জালাল উদ্দিন রুমি রাজন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ