হঠাৎ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৬টি ফেরি, লঞ্চ, সীবোট ও ট্রলার চলাচল বন্ধ
101

নিজস্ব প্রতিবেদক: বৈরি আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহি লঞ্চ, সী-বোট ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার দুপুর ১টা থেকে শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নৌরুটে চলাচলরত ফেরিবহওে থাকা ৬টি ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানি উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযান গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযান গুলো চালু করা হবে।

এদিকে নৌরুটে লঞ্চ, সীবোট ও ট্রলার চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রী সাধারণ পড়েছে বিপাকে। এখন ফেরি ছাড়া পদ্মা পাড়ি দেওয়া ছাড়া আর কোন নৌযান নেই বলে জানা গেছে। অন্যদিকে ৬টি ডাম্প ফেরি বন্ধ হয়ে যাওয়া ও ফেরি চলাচল বিঘিœত হওয়ায় উভয়পাড়ে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ