স্যার জেসি বোস কমপ্লেক্স, বিক্রমপুরের এক অপার সৌন্দর্য
265

নিজস্ব প্রতিবদেক: জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু ‘র পৈতৃক বাড়িতে গড়ে উঠেছে স্যার জেসি বোস কমপ্লেক্স। ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের পাশেই রাঢ়ীখাল গ্রামে প্রকৃতির সবুজের মিলনমেলার মাঝখানে এ কমপ্লেক্সটি। জায়গাটি টুরিস্ট স্পট হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জেলার দর্শনার্থীদের ভীড়ে কোলাহলপূর্ন থাকে সবসময়।

কমপ্লেক্সটির পাশেই বিজ্ঞানীর স্মৃতিবিজড়িত ভবন। যা এখন নষ্ট হতে বসেছে। ঢাকা থেকে ঘুরতে আসা এক দর্শনার্থী জানালেন তারা পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর পৈতৃক নিবাস দেখার উদ্দেশ্যেই তাদের আসা। কথা হল স্থানীয় এক যুবকের সঙ্গে তিনি জানালেন, কমপ্লেক্সটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তাছাড়া বিশেষ দিনগুলোতে এখানে মেলার আয়োজন করা হয়। সে সময় আরো কোলাহলপূর্ন ও উৎসবমুখর হয়ে উঠে এ জায়গাটি।

কিভাবে যাওয়া যায়:
ঢাকার গুলিস্তান থেকে শ্রীনগর বা দোহারের বাসে উঠলে মাত্র ১০ কিলোমিটারের রাস্তা। যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখতে পাবেন সবুজের সমারোহ মনে হবে যেন সবুজ সুড়ঙ্গ পথে চলছেন আপনি। রাস্তার পাশেই স্যার জগদীশ চন্দ্র বোস কমপ্লেক্স ও স্যার জগদীশ চন্দ্র ইন্সটিটিউট। অতএব আপনাকে খুব কষ্ট করতে হবে না। ভিতরে প্রবেশের টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। সাপ্তাহের সাত দিনই কমপ্লেক্সটি খোলা থাকে ।

অবস্থান:
রাঢ়ীখাল, শ্রীনগর উপজেলা, মুন্সীগঞ্জ।

যোগাযোগ:
শিক্ষা সফর, পিকনিক বা অন্য কোন প্রোগ্রাম আয়োজন জন্য এই নাম্বরে ফোন করতে পারেন।
০১৭৫৪৯৩৭৩৯৮, ০১৭১৯-৩৪৩৫২০

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ