সিরাজদিখানে সড়ক দূর্ঘটনা’য় বৃদ্ধ নিহত
সিরাজদিখানের খাসনগর বালুরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অটোরিকশা ও চালককে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করেছে। সিরাজদিখান থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার খাসনগর বালুর চর এলাকায় বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধ নজর আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
115
সিরাজদিখানের খাসনগর বালুরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অটোরিকশা ও চালককে আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করেছে।
সিরাজদিখান থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার খাসনগর বালুর চর এলাকায় বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধ নজর আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।





