সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ঘরে আগুন
122

মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে শামীম শেখ নামের এক যুবকের ১ টি ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পরিকল্পিত ভাবেই তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো. সেলিমের সাথে একই গ্রামের মৃত লাল চান শেখের ছেলে শামীমের সাথে আধিপত্য বিস্তার বিরোধ চলে আসছে। এরই জের ধরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করছেন শামীম শেখ।

ক্ষতিগ্রস্ত শামীম শেখ জানান, গত ১৭ নভেম্বর সেলিম গ্রুপ আমাদের পরিবারের উপড় হামলা করে, হামলায় আমার বড় ভাই লিটনসহ ৫ জন আহত হয়, এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৯ শে নভেম্বর সিরাজদিখান থানায় একটি মামলা করি। আমাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দিচ্ছি এবং আমার বাড়ীর একটি নতুন ঘর রাতের আধারে পুড়িয়ে ফেলেছে ।

সিরাজদিখান থানার এসআই ইমরান হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ