সিপাহীপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড
59

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তুহিন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত তুহিন মুন্সিগঞ্জ সদরের ভাসানচর এলাকার মো: শহীদুল্লাহর ছেলে।

সূত্র জানায়, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সিপাহীপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও বিশৃঙ্খলা করার চেষ্টা কালে স্থানীয় বাসিন্দারা তুহিনকে হাতেনাতে আটক করে।

পরে স্থানীয় জনতা তাকে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করে।

আটকের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত তুহিনকে এক বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে, যেগুলোতে সে জামিনে ছিল।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এলাকায় মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের মতো সামাজিক ব্যাধি এবং মাদক সংক্রান্ত যেকোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও আইন অনুযায়ী এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ