সদরে দুই মাদক ব্যবসায়ী একই এলাকার ‘মেম্বার পদপ্রার্থী’
সদর প্রতিনিধিঃ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ঘাসিপুকুরপাড়-মাকহাটি) থেকে ‘সদস্য’ পদে ৩জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে দুজনই এলাকায় দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
অাজ ১৩এপ্রিল এ ইউনিয়নে প্রতীক বরাদ্দের শেষ দিন। অাজ থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ৮নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ৩জনের। ইয়াসিন শেখ (মোরগ), রাকিব (তালা), অাক্তার খান (ফুটবল)। প্রতিদ্বন্দ্বী ৩জনই ঘাসিপুকুরপাড় এলাকার বাসিন্দা।
ঘাসিপুকুরপাড় গ্রামের অলিউল্লাহ বেপারী, খোরশেদ বেপারী, ওসমান বেপারী, জালাল মুন্সী সহ এলাকার প্রায় অর্ধশত লোক অভিযোগ করে বলেছেন, এখানকার ‘মেম্বার পদপ্রার্থী’ ২জনই দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী চরম বিরক্ত।
এলাকাবাসী জানায়, হাবিবুল্লাহ শেখ এর ছেলে ইয়াসিন শেখ (৩৫) যিনি মোরগ মার্কা পেয়েছেন তিনি গত ৪বৎসর যাবৎ মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। ইয়াসিন শেখের সহযোগী একই এলাকার অারেক মাদক ব্যবসায়ী হাশেম বেপারী’র ছেলে শাহিন বেপারী’র (৩০) নামে নিজের পিতার দায়ের করা দুটি মামলাও রয়েছে। ঘাসিপুকুরপাড় এলাকার অারেক ‘মেম্বার পদপ্রার্থী’ রাকিব (৩০) যিনি তালা প্রতীকে নির্বাচনে নেমেছেন তার বিরুদ্ধেও অাছে মাদক ব্যবসায় সম্পৃক্ততার গুরুতর অভিযোগ।
অভিযোগকারী এলাকাবাসী আক্ষেপ করে বলেন, এদের ভয়ে এবার ভালো মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে নামেনি। এরা দিনদুপুরে অস্র নিয়ে ঘুড়ে বেড়ায়। প্রশাসনও এসব অভিযোগ গায়ে লাগায় না। অর্থ নিয়ে প্রশাসন এদের ছাড় দিয়ে চলে। অাসন্ন নির্বাচনে এই ইয়াসিন শেখ অথবা রাকিব নির্বাচিত হলে সমাজের চরিত্র একেবারে নষ্ট হয়ে যাবে। তারা নিজেদের প্রশাসন থেকে অারও সুরক্ষিত রাখতে কৌশল করে নির্বাচন করছে। তাদের মূল উদ্দেশ্য জনসেবা নয়।





