শ্রীনগর: মাহবুব উল্লাহ কিসমতের প্রতীক দোয়াত কলম
191

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মাহবুব উল্লাহ কিসমত দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো।

তফসিল অনুযায়ী আজ সোমবার (১৩ মে) দুপুর সাড়ে পৌনে ১ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ