শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩৬ জনকে অর্থ সহায়তা প্রশাসনের
123

মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৩৬ জনের মাঝে অর্থ সহায়তা বিতরণ করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে ৭,৫০০ টাকা করে বিতরণ করেন তিনি।

অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ।

প্রসঙ্গত; গত ১৬ মে শ্রীনগর বাজারের শতাধিক দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরবর্তীতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দের ব্যবস্থা করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ