শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত১, আহত৫
২১১

ঢাকা–মাওয়া মহাসড়কে কেওটিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগরে উপজেলার কেওটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মাসুম খান (৩৫)। এতে আরো ৫ জন আহত হয় বলে জানা গেছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ সার্জেন্ট মো. হাসান জানান, আপন পরিবহনের যাত্রীবাহী বাস মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে ঢাকা মেট্রে–জ- ১৬ -০৯২৯ দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাক রাস্তার ঢালে নিচু জমিতে পড়ে উল্টে যায়। বাসের বেশ কিছু যাত্রী আহত হয় ও বাসের হেলপার ঘটনা স্থলে মারা যায়। পরে রেকার এসে বাসটিকে টেনে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ