শ্রীনগরে ঈদ উপলক্ষে ৩৩৫টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
135

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় মেহেরতারা ফাউন্ডেশন ও মানবকল্যাণ সেবা সংঘের উদ্যোগে ৩৩৫ টি পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টার দিকে বাঘড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ওই ইউনিয়নের রৌদ্রপাড়া গ্রামের মেহেরতারা ফাউন্ডেশন ও মানব কল্যাণ সেবা সংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহারের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

তারা ২ মাস সময়ের মধ্যে ৩ ধাপে প্রথম ধাপে ৯০, দ্বিতীয় বার ৯৫ এবং তৃতীয় ধাপে ১৫০ টি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি তেল সহ সেমাই, নুডুলস বিতরণ করা হয়।

এই কর্মসূচীর তত্ত্বাবধানে ছিলেন আমিনুল ইসলাম, জাকির হোসেন, মহিউদ্দিন, রবিন, স্বরুপ আলী, জুয়েল বেপারী, লোকমান হোসেন সহ অন্যান্য সদস্য বৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ