মুন্সিগঞ্জে ভোর সকালে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান
111

মুন্সিগঞ্জ, ২৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে শ্রীনগরে আগুনে পুড়ে গেছে কাঠের পাটাতনের উপর নির্মিত ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান, ভেতরে থাকা একটি সিএনজি ও দোকানে থাকা মালামাল।

আজ রোববার ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সিগঞ্জ সড়কের শ্রীনগর কোল্ড স্টোরেজের পাশে এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় একই লাইনে থাকা অন্যান্য দোকান।

‘স্থানীয়দের ভাষ্যমতে প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত’- বলেন তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ