মোল্লাকান্দিতে অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৫
১৩৩

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সহিংসতার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২৩ রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোল্লাকান্দি ইউনিয়নের মাকুহাটি গ্রামের নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের শরিফ খান (৪৬) ও আমির হোসেন (৩৮) এবং কংশপুরা গ্রামের জসিম হাজী (৩৮) ও আবু সাইদ (৩০)।

ওসি জানান, গ্রেপ্তার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অন্য আসামিদের কাছ থেকে মোট ২৩ রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ