মিরকাদিমে অবৈধ কারেন্ট জাল উদ্ধার
২০৪

মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের কমলাঘাট বন্দর এলাকায় নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে খুুশি এগ্রো ফেব্রিক্স ইন্ড্রাস্ট্রিজ কারখানা থেকে মোট ৪ লক্ষ ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মনোফিলামেন নেট জাল জব্দ করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেছে, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন এর চাচা শশুর এই অবৈধ কারখানাটি পরিচালনা করে আসছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ বস্তা মনোফিলামেন সুতার ববিন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার টাকা।

মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার হাবিবুর রহমান (রনি) ও সালাম মাহমুদ নামের ২ জনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সমাপ্ত ঘোষণার পর মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন এর উপস্থিতিতে মিরকাদিম নৌ-পুলিশ ফাড়িঁ মাঠে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ঢাকা অঞ্চল নৌ-পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, মুক্তাপুর নৌ-ফাড়িঁর ইনচার্জ মো. নেওয়াজ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ