মৃণাল কান্তি দাসের জন্য কাউন্সিলর জাকিরের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ
129

মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজ্বী মো: জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) মুন্সিগঞ্জ পৌরসভার পাচঁঘড়িয়াকান্দী এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ, মোল্লাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মহসিনা কল্পনা, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, ফরহাদ হোসেন আবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু বকর সিদ্দিক মিথুন, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোহাম্মদ রাফিউ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ এর সহ সভাপতি রাব্বি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ