মুস্তাফিজ অনন্য এক আবিস্কার : ড. ইউনূস
131
দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দিবাগত রাত সোয়া ২টায় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে টাইগারদের এ অভিনন্দন জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন। তোমরা দেশের জয়যাত্রা অব্যাহত রেখে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছ। তোমাদের সাফল্য, দেশের মহা সাফল্য। আরও এগিয়ে যাও। সারাদেশ তোমাদের সঙ্গে আছে।’

 

এদিকে, বাংলাদেশের ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটের নতুন প্রতিভা পেসার মুস্তাফিজুর রহমান সম্পর্কে কথা বললেন ড. মুহাম্মদ ইউনূস। ক্রিকেটের অন্যতম পরাশক্তি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে চিটাগাং সোসাল বিজনেস সেন্টার আয়োজিত তরুণ সমাবেশে বাংলাদেশ ক্রিকেট দল ও মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুস্তাফিজ সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘মুস্তাফিজ অনন্য এক আবিস্কার। কেউ কী কখনও ভেবেছিলো সাতক্ষীরার কোনো এক প্রত্যন্ত অঞ্চল থেকে এ প্রতিভা উঠে আসবে আর বিশ্বসেরা ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ হয়ে উঠবে’?
তিনি তরুণদেরকে এ বিরল প্রতিভা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘হয়তো মুস্তাফিজ নিজেও কখনো ভাবেনি, এভাবে সে তাক লাগিয়ে দিবে। কিন্তু সে যখন দৌঁড়ে আসে তখন ব্যাটসম্যানদের মধ্যে ভীতির সঞ্চার হয়। এই যে মুস্তাফিজের উত্থান, তা কিন্তু তারুণ্যের শক্তিরই প্রমাণ করে।
‘এ প্রমাণগুলোকে সামনে রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বসেরা হবার জন্য যে বিশ্বের বড় কোনো শহরে জন্মাতে হয় না, মুস্তাফিজ তার উৎকৃষ্ট উদাহরণ’।
অনুষ্ঠানে তরুণদেরকে উৎসাহিত করতে গিয়ে এ অর্থনীতিবিদ বারবার বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টেনে আনেন।
শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ