মুন্সীগঞ্জে খাজা ভক্তরা নদীপথে শান্তি কামনায় ভেলা ভাসালো
নদী পথে বিভিন্ন রকমের দূর্ঘনা,নিরাপদে যাতায়েত,ভাঙ্গন রোধ ও মানব কল্যান কামনায় মুন্সীগঞ্জে মিলাদ মাহফিল ও বেলা ভাসানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে মিলাদ মাহফিল শেষে ভাসানোর হয় এই বেলা । এসময় আল্লাহ্ কাছে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয় করা হয়। এতে শত শত নারি-পুরুষ অংশনেন।
জানাগেছে, দীর্ঘ ৪০ বছর যাবত মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষিগঞ্জ এলাকায় বর্ষার এই সময় নদী পথে বিভিন্ন রকমের দূর্ঘনা,নদীপথে নিরাপদে যাতায়েত,ভাঙ্গন রোধ ও মানব কল্যান কামনা করে মিলাদ মাহফিল ও বেলা ভাসানো হয়। তারই দারাবহিকতায় এবারও আয়োজন করা হয়েছে এই বেলা ভাসানোর উৎসব । এতে সর্ব স্থরের নারি-পুরুষ অংনেন। আর দিন রাত ২৪ ঘন্টা ব্যবস্থা করা হয়েছে গনভোজের। খাজা মঈনউদ্দিন চিশতীর বক্ত বৃন্দদের আয়োজনে প্রতি বছরে এই সময় হয়ে থাকে এই বেলা ভাসানোর আয়োজন।
খাজা মঈনউদ্দিন চিশতীর বক্ত দুলাল ও রাজন বলেন,আমরা দীর্ঘ ৪০ বছর ধরে এই অনুষ্ঠানটি করে আসছি । এতে এলাকার সর্বস্থরের মানুষ অংশনেন।মানুষের উপরে আল্লাহ্ রহমত নাজিল হওয়ার লক্ষে ও দোয় মাহফিল ও গনভোজের ব্যবস্থাও করা হয়েছে। এই অনুষ্টানে এলাকার মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেন ব্যাপক সহ যোগিতা করেছেন। আমরা প্রতিবছর এই অনুষ্ঠনটি আরো ভাল ভাবে করতে চাই ।





