মুন্সীগঞ্জে অ্যামিরাটস সিমেন্ট কারখানার সামনে প্রতিবাদ: শ্রমিক নেতা আটক
অ্যামিরাটস সিমেন্ট কারখানয় ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় বাধা ও অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আটক হলেন শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পূর্ব মুক্তারপুরে অ্যামিরাটস সিমেন্ট কারখানভর গেটের কাছে প্রতিবাদ জানাতে যান তিনি জানান। শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তাকে কারখানার ভেতর যেতে দেওয়া হয়নি, এমনকি শ্রমিকদের বের হতে দেয়নি কারখানার কর্তৃপক্ষ। এদিকে কারখানার গেটের সামনে ব্যানার লাগিয়ে প্রতিবাদ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং উঠিয়ে দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আশা হয়। শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন...
131
অ্যামিরাটস সিমেন্ট কারখানয় ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় বাধা ও অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আটক হলেন শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পূর্ব মুক্তারপুরে অ্যামিরাটস সিমেন্ট কারখানভর গেটের কাছে প্রতিবাদ জানাতে যান তিনি জানান।
শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তাকে কারখানার ভেতর যেতে দেওয়া হয়নি, এমনকি শ্রমিকদের বের হতে দেয়নি কারখানার কর্তৃপক্ষ।
এদিকে কারখানার গেটের সামনে ব্যানার লাগিয়ে প্রতিবাদ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং উঠিয়ে দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আশা হয়। শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে তিনিসহ বেশকিছু শ্রমিককে ইতিপূর্বে চাকুরীচ্যূত করা হয়।









