মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের হেরে যাওয়ার নেপথ্য
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীবাড়ীর আউটশাহী ইউনিয়নে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রন সহ বিভিন্ন অসামান্য অবদানের কারনে আলহাজ্ব সেকান্দর ব্যপারীকে ২২ শে মার্চ ২০১৫ ইং মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মাননা প্রদান করে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। জনপ্রিয় এই নেতা মাহত্মা গান্ধী স্বর্ন পদক ২০১৫ পেয়েছেন।
স্থানীয় সুত্র জানা যায়, তিনি বিগত ৫ বছরে ৭০ টি রাস্তা, মানবসম্পদ উন্নয়নে ৩৫ জনের চাকুরীর সুব্যবস্থা করেছে। এছাড়া তিনি শিক্ষা খাতে ৮ টি বিদ্যালয়ে বেঞ্চ টেবিল ও সৌচাগার করেছেন।
সূত্র জানায়, তার হেরে যাওয়ার পিছনে কাজ করেছে একটি কুচক্রী মহল। তারা ভোট কারচুপি , হামলা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে কেন্দ্র দখল করে নির্বাচন করে। নির্বাচনকে কলঙ্কিত করেছে। ভোট জনগনের অধিকার, জনগনের ভোটে প্রার্থী নির্বাচন করবে এটাই তো নিয়ম। তবে কেন এমনটা হলো এটাই আউট শাহী ইউনিয়ন বাসীর চাপা ক্ষোভের আডালে অভিযোগ।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন ঢালী নির্বাচনের আগে দুই দিনের মধ্যে বহিঃষ্কারের নির্দেশ দেন আওয়ামীলীগ। বিদ্রোহ করায় মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের নবনির্বাচিত প্রার্থী মহসিনা হক কল্পনাকে বহিঃস্কার করা হয় তবে কেন্দ্রের কথা অমান্য করে উপজেলা আওয়ামীলীগের লিটন ঢালীকে বহিস্কার না করে কেন্দ্রের কথা অমান্য করেছে। তবে কি বিদ্রোহ করেও পার পেয়ে যাবেন লিটন ঢালী এটাই তৃনমুল নেতা কর্মীদের বক্তব্য ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, লিটন বদ মেজাজী, লোক জনের সাথে তার অনেক আগে রেশারেশী আছে তার নামে থানা অভিযোগ ও আছে। জানা যায়, ২০১৪ সালে ডিসেম্বরের ৬ তারিখে লাবু শিকদার নামে এক স্বর্ন চোরাচালান কারী ধরা পরে। কর্তব্যরত ম্যাজিস্ট্যাটের কাছে তার সহ যোগী হিসেবে লিটন ঢালী নাম প্রকাশ করে এর মামলা নম্বর ১৪[১২]১৪ । এছাড়াও তিনি ইউনিয়ন আ,লীগের সভাপতি হয়েও নির্বাচনে আওয়ামী লীগের অফিসে আনারসের নিবাচনী ক্যাম্প করেছে। নৌকার সমর্থকদের প্রচারনা করেতে দেননি।
এই বিষয়ে সেকান্দর ব্যপারী জানান, আপনারা সাংবাদিক আপনারা আমার থেকে ভালো জানেন, এলাকার লোক জন থেকে খবর নিন তারাই সব বলবে ।





