মুন্সিগঞ্জ শহরে রাস্তার পাশে পড়েছিল পলিথিনে মোড়ানো শিশুর ভ্রূণ
1

মুন্সিগঞ্জ, ১১ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় দেওভোগ-সরদারপাড়া সড়কের পাশে পলিথিনে মোড়ানো আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে স্থানীয়রা একটি পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন।

পরে কাছে গিয়ে তারা পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে ভিড় জমায়।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি রিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রুণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ