মুন্সিগঞ্জ শহরে ময়লা পানিতে ডুবে শিশুর মৃত্যু
103

মুন্সিগঞ্জ, ২৩ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুরে বাড়ির পাশের ময়লা পানির ডোবায় পরে এক শিশু মারা গেছে। উত্তর ইসলামপুর পোরা স্কুলের পেছনে আলী আকবরের বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে ইয়াসিন (২) আজ মারা যায়।

আজ শুক্রবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ‍সূত্রে জানা যায়, ইয়াছিন উঠানে খেলছিল। বাড়ির পাশের ময়লার ডোবায় পরে কখন তার মৃত্যু হয়েছে কেউ দেখেনি। দেড়টার দিকে ময়লার ডোবার মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ