কাল বাংলাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ, থাকবে ৪ বিশেষজ্ঞ ডাক্তার
মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দাদের জন্য বিশেষ চিকিৎসা সেবা দিতে আগামীকাল শুক্রবার (১৯ জুন) একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তথ্যমতে, কাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাকন মার্কেটের সামনে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে শিশু, অর্থোপেডিক (হাড়-জোড়), গাইনি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করবেন।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেন পলাশের আয়োজনে এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কিছু সাধারণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, ‘নতুন বাংলাবাজার’ ক্যাম্পেইনের আওতায় বাংলাবাজার ইউনিয়নের সাধারণ মানুষের জন্য এ বিশেষ চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টরা এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।




