মুন্সিগঞ্জ প্রশাসনের ৯০ কর্মকর্তা-কর্মচারী নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
260

মুন্সিগঞ্জ, ১৭ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জেলা এবং উপজেলা রাজস্ব প্রশাসনে কর্মরত ৯০ জন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ও সার্কিট হাউজে এই প্রশিক্ষণ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের অতিরিক্ত সচিব মো. রেজাউল কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলার সকল সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ।

এসময় প্রধান অতিথি এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী বলেন, ‘রাজস্ব সেবায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে বলেন। হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করার উপরও অতিথিবৃন্দ গুরুত্বারোপ করেন।’

আগত অতিথিবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত শহিদ স্মৃতি গ্যালারি পরিদর্শন করেন এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ