১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:৪০
মুন্সিগঞ্জ ইয়াবাসহ আটক দুই ব্যক্তি
খবরটি শেয়ার করুন:
184

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ১০০পিস ইয়াবাসহ দুই যুবক আটক হয়েছেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ০৪ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মো. রিজাউল কাজী, জেলা গোয়েন্দা শাখা, মুন্সিগঞ্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মুন্সিগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পৌরসভার রনছ্‌ হাওলাপাড়া এলাকার জনৈক টিটু বেপারীর বাড়ির সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এসময় অভিযুক্ত খাঁসকান্দি এলাকার আলকেছ সরদারের পুত্র মো. ইয়াছিন সরদার (৩০) ও রনছ্‌ হাওলাপাড়া এলাকার মৃত আফতাব উদ্দিন বেপারীর পুত্র ফজল বেপারীকে (৩৮) গ্রেপ্তারপূর্বক তল্লাশীকালে তাদের নিজ উপস্থাপনমতে অভিযুক্ত ইয়াছিন সরদারের পরিহিত প্যান্টের ডান পকেটে একটি নীল জিপারে রক্ষিত অবস্থায় ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৯ গ্রাম ও বাজার মূল্য আনুমানিক ২৭ হাজার টাকা ও অপর অভিযুক্ত ফজল বেপারী (৩৮) এর পরিহিত লুঙ্গির ডান কোমরে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১ গ্রাম ও বাজার মূল্য আনুমানিক ৩হাজার টাকা জব্দ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।