মুন্সিগঞ্জে ৩৪ ফার্মেসীর ড্রাগ লাইসেন্স বাতিল
মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার ৩৪ টি ফার্মেসীর ড্রাগ লাইসেন্স বাতিল করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গত ১৩ ফেব্রুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত অস্তিত্ববিহীন এবং মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসীর ড্রাগ লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়। যার স্মারক নং-ডিজিডিএ/আরডিএল-১৮/২০১৮/৩৫৪৯।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফার্মেসীগুলো হল (১) মেসার্স সন্তোষ মেডিকেল হল [এমজি-১৪], প্রো: স্বপন কুমার দাস, শ্রীনগর বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ (২) মেসার্স দেওয়ান ফার্মেসী [এমজি-৯১], প্রো: হোসেন আলী দেওয়ান, আলদী বাজার, টংগীবাড়ী, মুন্সিগঞ্জ (৩) মেসার্স জনতা ফার্মেসী [এমজি-১০৪], প্রো: আবুল হোসেন, টংগীবাড়ী বাজার, টংগীবাড়ী, মুন্সিগঞ্জ (৪) মেসার্স নিজাম ফার্মেসী [এমজি-১৫৩], প্রো: মো: মোসলেহ উদ্দিন আহমেদ, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (৫) মেসার্স কিংসুখ ফার্মেসী [এমজি-১৫৪], প্রো: বিনয় ভুষণ বিশ্বাস, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (৬) মেসার্স ভুইয়া ঔষধালয় [এমজি-১৬০], প্রো: বিনয় ভুষণ বিশ্বাস, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (৭) মেসার্স কবীর মেডিসিন কর্ণার [এমজি-২২৩], প্রো: কবির হোসেন, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (৮) মেসার্স সুমন ড্রাগ হাউজ [এমজি-২৩৭], প্রো: সুমন চন্দ্র বসু, জুবলী মার্কেট, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (৯) মেসার্স হাসিনা ফার্মেসী [এমজি-২৬৯], প্রো: মো. আঃ হালিম, মুন্সীরহাট, সদর, মুন্সিগঞ্জ (১০) মেসার্স মুনা মেডিসিন কর্ণার [এমজি-২৭১], প্রো: মো. আবুল খায়ের, সদর, মুন্সিগঞ্জ (১১) মেসার্স চৌধুরী ড্রাগস [এমজি-২৭৩], প্রো: রাবেয়া ইসলাম, সুপার মার্কেট, সদর, মুন্সিগঞ্জ (১২) মেসার্স মানিক মেডিসিন কর্ণার [এমজি-৩৪৭], প্রো: মোহাম্মদ আলী খান, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ, (১৩) মেসার্স আলহাজ্ব মোহাম্মদ আলী ফার্মেসী [এমজি-৩৪৮], প্রো: মোঃ গোফরান মিয়া, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (১৪) মেসার্স বাধন মেডিকেল হল [এমজি-৩৫৩], প্রো: বকুল চন্দ্র দাস, জামালদী বাসস্ট্যান্ড, গজারিয়া, মুন্সিগঞ্জ (১৫) মেসার্স ইমরান ড্রাগ হাউজ [এমজি-৩৬৮], প্রো: মো. ইমরান হোসেন, মুন্সীরহাট, সদর, মুন্সিগঞ্জ (১৬) মেসার্স জ্যোৎস্না ফার্মেসী [এমজি-৪১১], প্রো: জ্যোৎস্না বেগম, মুন্সীরহাট, সদর, মুন্সিগঞ্জ (১৭) মেসার্স মিনা ফার্মেসী [এমজি-৪১২], প্রো: মো. মিজানুর রহমান, মুন্সীরহাট, সদর, মুন্সিগঞ্জ (১৮) মেসার্স মায়ের দোয়া ড্রাগ হাউজ [এমজি-৪৯০], প্রো: মো. শহিদুল ইসলাম, আলদী বাজার, টংগীবাড়ী, মুন্সিগঞ্জ (১৯) মেসার্স মাছুম ফার্মেসী [এমজি-৬০৯], প্রো: মোঃ মাসুম বিল্লাল, পুরাতন হাসপাতাল পাড়া, সদর, মুন্সিগঞ্জ (২০) মেসার্স নুর মেডিকেল হল,[এমজি-৬২১], মোঃ রেজাউল করিম, সুপার মার্কেট, সদর, মুন্সিগঞ্জ (২১) মেসার্স দিগন্ত মেডিকেল হল [এমজি-৬৫০], প্রো: রতন চন্দ্র সাহা, ভবেরচর বাজার, গজারিয়া, মুন্সিগঞ্জ (২২) মেসার্স তাকওয়া মেডিসিন হারবাল এন্ড সেন্টার [এমজি-৭৩১], প্রো: মোঃ জাহাঙ্গীর আলম খান, কলেজ রোড, মাঠপাড়া, সদর, মুন্সিগঞ্জ, (২৩) মেসার্স ইমন ড্রাগ হাউজ [এমজি-৭৭৫], প্রো: মোঃ ইয়াকুব আলী, সদর রোড, সদর, মুন্সিগঞ্জ (২৪) মেসার্স জাহিন মেডিসিন কর্ণার [এমজি-৭৮৫], প্রো: কণিকা বেগম, সদর হাসপাতাল রোড, সদর, মুন্সিগঞ্জ (২৫) মেসার্স আদিবা হেলথ কেয়ার [এমজি-৮৭৪], প্রো: আব্দুর রহিম, রসুলপুর খেয়াঘাট, গজারিয়া, মুন্সিগঞ্জ (২৬) মেসার্স মুন্সী ফার্মেসী [এমজি-৯৩০], প্রো: মোঃ ফজলুল হক নয়ন, বালুয়াকান্দি বাসস্ট্যান্ড, গজারিয়া, মুন্সিগঞ্জ (২৭) মেসার্স দেওয়ান ফার্মেসী [এমজি-৯৩৯], প্রো: মোঃ আমিরুল ইসলাম, হাজীরাজা প্লাজা, ভাটেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ (২৮) মেসার্স সাজ মেডিকেল হল [এমজি-৯৪৯], প্রো: মোঃ জয়নাল আবেদীন খান, ইমামপুর রসুলপুর, গজারিয়া, মুন্সিগঞ্জ (২৯) মেসার্স নাছরিন ফার্মেসী [এমজি-৯৬২], প্রো: মোঃ আব্দুল হালিম, বাঘাইয়াকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ (৩০) মেসার্স আধুনিক ফার্মেসী [এমজি-১০১৪], প্রো: মোঃ আব্দুল আলীম, শ্রীনগর বাজার (স্টেডিয়াম মার্কেট), শ্রীনগর, মুন্সিগঞ্জ (৩১) মেসার্স তাছিয়া ফার্মা [এমজি-১০২৪], প্রো: মোঃ আতাউর রহমান, ভবেরচর বাজার, গজারিয়া, মুন্সিগঞ্জ (৩২) মেসার্স রংধনু মেডিসিন কর্ণার [এমজি-১০৪৭], প্রো: মোঃ কামাল হোসেন, ইউরো প্লাজা, হাসপাতাল রোড, সদর, মুন্সিগঞ্জ (৩৩) মেসার্স নিশি ফার্মা [এমজি-১০৫৩], প্রো: মোঃ মোশারফ হোসেন, মাছ বাজার, সদর, মুন্সিগঞ্জ (৩৪) মেসার্স সায়ন ফার্মা [এমজি-১০৭৮], প্রোঃ সুমন দাস, সদর হাসপাতাল রোড, সদর, মুন্সিগঞ্জ।
ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুব হোসেন বলেন, ড্রাগ লাইসেন্সে উল্লিখিত শর্তাদি ভঙ্গ করলে এবং ঔষধ আইন অমান্য করলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।







