মুন্সিগঞ্জে বীরাঙ্গণা মাসুদা বেগমকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার
136

মুন্সিগঞ্জ, ৭ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালের বীরাঙ্গণা মুন্সিগঞ্জের মাসুদা বেগমকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সমাজসেবক পারভেজ বেপারী।

বৃহস্পতিবার (৭ মে) মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার বিরাঙ্গণা মাসুদা বেগম (৭০) এর বাড়িতে গিয়ে তাকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সমাজসেবক ও সাংবাদিক পারভেজ বেপারী।

পারভেজ বেপারী বলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী তাসলিমা কুইন এর অনুপ্রেরণায় আমি সামান্য চেষ্টা করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর ডিডি মজিবুর রহমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা জালালউদ্দিন জনি, যুবলীগ নেতা শামীম বেপারী, আওয়ামী লীগ নেতা, দুলাল শেখ, গিয়াস দেওয়ান, কালাম দেওয়ান, রনি শেখ প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ