মুন্সিগঞ্জে বিপুুল পরিমাণ বিয়ার সহ আটক ২
মুন্সিগঞ্জ, ২৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ বিয়ার সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) গভীর রাতে মিরকাদিমের দয়াল বাজার এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি ১১০৪ ক্যান বিয়ার সহ দুইজনকে আটক করা হয়। আটক মাদক ব্যাবসায়ীরা হলেন, মোঃআবু কালাম( ৪২),পিতাঃ মৃত-আব্দুল লতিফ, সাং-উওর উটিবুনিয়া, থানা-স্বরুপকাঠী, জেলা -পিরোজপুর, ও মোঃবশির(৩২), পিতাঃ লাল মিয়া, সাং-চান্দাখালী, থানা-বেতাগী, জেলা-বরগুনা। মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। মাদক ব্যবসায়ী যত শক্তিশালী লোক...
২৪৭
মুন্সিগঞ্জ, ২৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ বিয়ার সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) গভীর রাতে মিরকাদিমের দয়াল বাজার এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি ১১০৪ ক্যান বিয়ার সহ দুইজনকে আটক করা হয়।
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন, মোঃআবু কালাম( ৪২),পিতাঃ মৃত-আব্দুল লতিফ, সাং-উওর উটিবুনিয়া, থানা-স্বরুপকাঠী, জেলা -পিরোজপুর, ও মোঃবশির(৩২), পিতাঃ লাল মিয়া, সাং-চান্দাখালী, থানা-বেতাগী, জেলা-বরগুনা।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। মাদক ব্যবসায়ী যত শক্তিশালী লোক হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।’








