মুন্সিগঞ্জে বছরব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে পল্লীচিকিৎসক ফাউন্ডেশন
মুন্সিগঞ্জে এক বছর অসহায় দরিদ্র দুঃস্থ্য রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য ও পল্লীচিকিৎসক ফাউন্ডেশন। বছরের শুরু থেকেই দেয়া হচ্ছে এই চিকিৎসা সেবা। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা দেয়া হবে এই সেবা। মুন্সিগঞ্জ স্বাস্থ্য ও পল্লীচিকিৎসক ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান জানান, অনেক অসহায় দরিদ্র রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা সেবা পাচ্ছেননা । যার ফলে বছরের পর বছর রোগাক্রান্ত হয়ে পড়ে থাকেন । তাদের কথা চিন্তা করে এই সেবা চালু করা হয়েছে। আগামী এক বছর প্রতি শুক্রবার যে কোন ধরনের গরীব দুঃস্থ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা...
২৪০
মুন্সিগঞ্জে এক বছর অসহায় দরিদ্র দুঃস্থ্য রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য ও পল্লীচিকিৎসক ফাউন্ডেশন। বছরের শুরু থেকেই দেয়া হচ্ছে এই চিকিৎসা সেবা।
সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা দেয়া হবে এই সেবা।
মুন্সিগঞ্জ স্বাস্থ্য ও পল্লীচিকিৎসক ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান জানান, অনেক অসহায় দরিদ্র রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা সেবা পাচ্ছেননা । যার ফলে বছরের পর বছর রোগাক্রান্ত হয়ে পড়ে থাকেন । তাদের কথা চিন্তা করে এই সেবা চালু করা হয়েছে।
আগামী এক বছর প্রতি শুক্রবার যে কোন ধরনের গরীব দুঃস্থ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হবে।









