মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
২০৪

মুন্সিগঞ্জ, ৯ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভাঙ্গামুখী প্রচেস্টা পরিবহনের বাস (ঢাকা মেট্টো ব-১৪-৬৯৯৫) এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনীর কাছাকাছি পৌছালে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন বাসের সর্বত্র ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাসের যাত্রী স্বপন মিয়া (৪৫) জানান, ইঞ্জিন কভারে ধোয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বললেও সে কোন গ্রাহ্য করেনি। পরে মুহুর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। তার মতো অনেক যাত্রীই জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা জানান, ফায়ার সার্ভিসের আধা ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুণ লাগার কারণ জানা যায়নি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ