মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীর মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে এক পল্লী বিদ্যুৎ কর্মীর ব্যক্তিগত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত ১ জুলাই ২০২৫ তারিখ বিকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের শ্মশানঘাট সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিস কোয়ার্টার এলাকায়।
ভুক্তভোগী আব্দুল মোতালেব (৫১) পল্লী বিদ্যুৎ মুন্সিগঞ্জ জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-১ পদে কর্মরত। তিনি জানান, ওইদিন বিকাল চারটার দিকে তিনি তার ব্যবহৃত পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৬০-৯৫৬১) পার্কিং করে তার ফ্ল্যাটে যান।
এক ঘণ্টা পর পাঁচটার দিকে নিচে নেমে দেখতে পান, পার্কিং করা জায়গা থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া মোটরসাইকেলটির রঙ লাল ও কালো, সিসি ১৫০, ইঞ্জিন নম্বর: DHXCNL13886 এবং চেসিস নম্বর: PSUA11CY4NTB65786। এর বাজারমূল্য আনুমানিক ১,৯৮,০০০ টাকা বলে জানা গেছে।
চুরির পরপরই আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি মুন্সিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো চোর বা মোটরসাইকেলের কোন হদিস পায়নি পুলিশ।





