মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র ছাড়া বানানো হচ্ছিলো ফিটকারি, ২০ হাজার টাকা জরিমানা
12

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফিটকারি (ফিটকারী) তৈরি করছিল একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার গোয়ালখালী-চিত্রকোট এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ‘রাফিয়া এগ্রো’ নামের ফিটকারী প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি কারখানাটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযানে সিরাজদিখান থানার পুলিশ সদস্য এবং পল্লী বিদ্যুতের সদস্যরা সহযোগিতা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ