মুন্সিগঞ্জে নৌ পুলিশের অভিযানে ১০৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
151

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ৩ কোটি ৪৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ১০৩ কোটি ৫০ লক্ষ টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন জানায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের দুর্গাবাড়ী এলাকার বিভিন্ন তালাবদ্ধ বাসাবাড়ী থেকে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ৩ কোটি ৪৫ লক্ষ মিটার।

এছাড়াও অভিযানে ৬ হাজার ৮ শত পিস ববিন জব্দ করা হয়। যার মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ। অভিযানে কাউকে আটক করা হয়নি। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ