মুন্সিগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, পাওয়া যাবে বিভিন্ন সেবা
36

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মুন্সিগঞ্জে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ১৯ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলবে এ মেলা। মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, অনলাইনে খতিয়ান ও মৌজাম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ই-ভূমিসেবা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে এখন ঘরে বসেই অনলাইনে বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করা যাচ্ছে। এতে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ