মুন্সিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে যাত্রীর
[addtoany]
101

মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী মৃণাল হক শেখ (৬০) নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২ টার দিকে টংগিবাড়ী-বালিগাও সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মৃণাল হক উপজেলার যশলং ইউনিয়নের চাঁদগ্রাম এলাকার মৃত কালাই শেখের পুত্র।

স্থানীয়রা জানান, টংগিবাড়ী থেকে বালিগাও আসার পথে বলই এলাকায় মাওয়াগামী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই যাত্রী ছিটকে অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।