মুন্সিগঞ্জে ট্রাকের ভেতর অভিযানে পাওয়া গেলো গাঁজা
মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বাস স্ট্যান্ডে একটি ট্রাকে গোপনে গাঁজা পরিবহনের সময় ৫ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে তল্লাসি চালিয়ে ট্রাকের ভিতরে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ট্রাকের মালিক উত্তর ইসলামপুরের ফরাজী বাড়ির ঘাট এলাকার রাজা মিয়ার ছেলে রাজীব ও তার গাড়ির হেলপার রবিউল । এ বিষয়ে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
141
মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বাস স্ট্যান্ডে একটি ট্রাকে গোপনে গাঁজা পরিবহনের সময় ৫ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে তল্লাসি চালিয়ে ট্রাকের ভিতরে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ট্রাকের মালিক উত্তর ইসলামপুরের ফরাজী বাড়ির ঘাট এলাকার রাজা মিয়ার ছেলে রাজীব ও তার গাড়ির হেলপার রবিউল ।
এ বিষয়ে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





