মুন্সিগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি
122

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লেগে বিষাক্ত গ্যাসে এক নারীসহ ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতদের লাশ ময়না তদন্ত শেষে দুপুর ২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলা রুজু না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন।

এদিকে অাজ সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান অানিস মর্গে গিয়ে স্বজনদের সমমর্মিতা জানান।

এদিকে লাশ হস্তান্তরের সময় জেলা প্রশাসক সায়লা ফারজানা উপস্থিত থেকে নিহতের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন। একই সাথে স্বজনরা যাতে লাশ নিজ এলাকায় নির্বিঘ্নে নিয়ে যেতে পারে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়।

উল্লেখ্য, বুধবার সকালে ওই মিলের ছয় তলা ভবনের নিচ তলায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ছয় শ্রমিকের মৃত্যু হয়।পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার জিএমসহ পাঁচ জনকে আটক করেছে। জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদারকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ