মুন্সিগঞ্জে চাচার রামদার আঘাতে ভাতিজার হাত বিচ্ছিন্ন
105

মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ইউপি সদস্য চাচার রাম দায়ের আঘাতে ভাতিজার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, উপজেলার বলই গ্রামের শফিউদ্দন সেখের ছেলে আউটশাহী ইউপি সদস্য শিপন মেম্বার (৪৫) এর সাথে তার ভাই সাত্তার সেখ গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার (৫ মার্চ) রাতে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় চাচা শিপন মেম্বার রাম দা দিয়ে কোপ মারলে ভাতিজা রমজান (২৩) এর বাম হাতের ডানা বরাবর ঝুলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তার হাতটি কেটে শরীর হতে বিচ্ছিন্ন করে ফেলে চিকিৎসক।

এ ব্যাপারে জানতে ইউপি সদস্য শিপনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, শুক্রবার রাত ১২টার দিকে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ