মুন্সিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
170

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২০, সিরাজদিথান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গলায় ওড়না পেঁচিয়ে মুন্সিগঞ্জে বর্ষা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজার এলাকার ভাড়া বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

নিহত বর্ষা আক্তার উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের প্রয়াত আলতাফ মুন্সীর মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন জানান, এক বছর আগে নারায়ণগঞ্জের এক যুকের সঙ্গে বর্ষা আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছিল। বর্ষা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওই সময় প্রশাসনের হস্তক্ষেপে সেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পরে সে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এ কারনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

তিনি বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ