মুন্সিগঞ্জে কোরবানির গরু চুরির অভিযোগে গণপিটুনির পর একজনকে পুলিশে দিলো এলাকাবাসী
1

মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরির অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মুরাদ (২২)। তিনি ভিটিকান্দি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মতিন দেওয়ান কোরবানির জন্য একটি গরু কিনে বাড়িতে রেখেছিলেন। গভীর রাতে কয়েকজন ব্যক্তি গরুটির বাঁধন খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি টের পান তিনি। পরে চিৎকার দিয়ে ধাওয়া করলে স্থানীয়রা মুরাদকে হাতেনাতে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা মুরাদকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী আব্দুল মতিন দেওয়ান বলেন, রাতে ঘুম না আসায় মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন আমাদের কোরবানির গরুটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে ধাওয়া দিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুরাদ জানায়, এ ঘটনায় শরীফ, জমিস, রাহুল ও সাগরসহ আরও কয়েকজন জড়িত ছিল। একইসঙ্গে তারা ঘটনার আগে পাশের একটি বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরির কথাও স্বীকার করেছে বলে জানা গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ