মুন্সিগঞ্জে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি স্বামী ও স্ত্রী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, রোববার (৬ ডিসেম্বর) রাতে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বিন্দুসার এলাকা থেকে ১৫০ পিছ ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদার এর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৩৫) ও তার স্ত্রী মুন্সিগঞ্জের টংগিবাড়ীর উপজেলার মৃত মমতাজউদ্দিন বেপারীর মেয়ে মিতু আক্তার (২৬)।
তারা টংগিবাড়ীর বিন্দুসার এলাকার কামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। সেখান থেকেই তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা পরিচালনা করতো।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, আসামিদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।





