মুন্সিগঞ্জে আলু তোলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
146

মুন্সিগঞ্জ, ২৭ মার্চ ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে আলু তোলার সময় আকস্মিক বজ্রপাতে মিজান হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান হোসেন ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা মনির হাওলাদার জানান, কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। তাই ক্ষেতে থেকে আলু তোলার তাড়া ছিলো। গতকাল বিকালে বাবা ও দুই ছেলে নিহত মিজান ও আল আমিন জমি থেকে আলু তুলছিলেন। হঠাৎ আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে মিজান বজ্রপাতে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিজানের মৃত্যু হয়।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ