মুন্সিগঞ্জে অটোরিকশা চুরি: চালকসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, গাড়ি উদ্ধার
131

মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজার এলাকায় অটোরিকশা চুরির ঘটনায় চালকসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চোরাই অটোরিকশাটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে সাত্রাপাড়া এলাকার মিজানুর রহমান (২৩) ধলাগাঁও বাজারের স্বাধীন হাওলাদারের গ্যারেজ থেকে একটি পুরাতন লাল রঙের পাঁচ ব্যাটারির অটোরিকশা ভাড়া নেন। পরে তিনি অটোরিকশাটি মালিককে ফেরত না দিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় মিজানুরের মা মরিয়ম বেগম (৪৩) ১০ এপ্রিল মুন্সিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ বিষয়টি তদন্তে নামে।

তদন্তে জানা যায়, মিজানুর রহমান তার সহযোগীদের সহায়তায় অটোরিকশাটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূলাইল এলাকার শেখবর (৭০)-এর কাছে বিক্রি করে দেন।

এসআই (নি.) মো. আমিনুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই চুরির ঘটনায় জড়িত সজিব শেখ (২১) ও নজরুল ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের কাশিপুর শান্তিনগর এলাকা থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িত প্রধান আসামি মিজানুর রহমানসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ