মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় হামলার ঘটনায় মামলা
৩২০

মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১০ থেকে ১২ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুর  ১২টার দিকে সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাজন চন্দ্রঁ বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাইক্রোবাসের টোল দিতে গরিমসি করে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাসের মালিক। এ নিয়ে এক পযার্য়ে কথা কাটাকাটি হয়। এ সময় মাইক্রোবাসের মালিক টোল দিয়ে উল্টো টোল উত্তোলনকারী মিজানুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়।

পরে ওই দিন রাত ২টার দিকে মাইক্রোবাসের মালিকসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায় টোল প্লাজায়। এ সময় টোল উত্তোলন কারী মিজানুর রহমানকে মারধর করে। এ ছাড়া চেয়ার, কম্পিউটাররাইজ, ডিজিটাল  (টোলবক্স) ভাংচুর করে ও ক্যাশ বাক্স থেকে ১ হাজার ৭৯০ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সরকারী টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট করার অভিযোগে সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাজন চন্দ্রঁ বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেন।

এ ব্যাপারে সদর থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন খানঁ সত্যতা নিশ্চত করে  জানান, মামলা রুজুর পর থেকে আসামীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ