মিরকাদিমে মাহতাব উদ্দিনের কল্লোলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
মুন্সিগঞ্জ, ১৯ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোলের সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার মিরকাদিমের দরগাবাড়ি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও ছাত্রলীগ নেতা নয়ন তালুকদারের অসুস্থ মা’য়ের জন্য দোয়া চাওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, পৌর কাউন্সিলর জলিল মাদবর, মনিরুজ্জামান শরিফ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনা বেগম, মিরকাদিম পৌর ছাত্রলীগ সভাপতি খালেদ মাহমুদ রকি, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি সেকান্দর হোসেন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জনি, পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন দেওয়ান, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মনা প্রমুখ।


